IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> প্রবাস >> পরমাণু সমঝোতায় অতিরিক্ত দাবি-দাওয়া চাপিয়ে দিতে চায় আমেরিকা : ল্যাভরভ

পরমাণু সমঝোতায় অতিরিক্ত দাবি-দাওয়া চাপিয়ে দিতে চায় আমেরিকা : ল্যাভরভ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অতিরিক্ত দাবি-দাওয়া উত্থাপন করে ইরানের পরমাণু সমঝোতা পুনরায় চালু করতে বাধা দিচ্ছে আমেরিকা।

বাহরাইন সফররত ল্যাভরভ মঙ্গলবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ রাশিদ আলে জিয়ানির সঙ্গে সাক্ষাতের পর একথা জানান।

তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতায় নতুন কয়েকটি ধারা সংযোজন করতে চায় এবং ওয়াশিংটনের এই নীতি-অবস্থানের কারণে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করা যাচ্ছে না।

ল্যাভরভ বলেন, আমেরিকা এমন সময় পরমাণু সমঝোতায় পরিবর্তন আনতে চায় যখন অন্য পক্ষগুলো এটিকে অক্ষত রাখার পক্ষপাতি। ২০১৫ সালে স্বাক্ষরিত সমঝোতাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়ে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে বলেও এতে পরিবর্তন আনা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশও কোনো ধরনের পরিবর্ধন বা বিয়োজন ছাড়াই পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে চায়।

এদিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, ওই সংলাপে এ পর্যন্ত ইরান অনেক ছাড় দিয়েছে এবং বল এখন আমেরিকার কোর্টে রয়েছে। ভিয়েনায় কোনো চুক্তি করতে চাইলে এখন আমেরিকাকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

উলিয়ানোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখতে চায়। কিন্তু ওয়াশিংটনকে ভিয়েনা সংলাপে আরো বেশি গঠনমূলক ও নমনীয় হতে হবে।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এটির বাস্তবায়ন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। সে অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য গত প্রায় এক বছর ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। গত ১১ মার্চ থেকে এই সংলাপে অনির্দিষ্টকালের বিরতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31