IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মোহনপুরে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বজ্রপাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী গোলাম রাব্বানী (১২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাব্বি রায়ঘাটী ইউনিয়নের আমগাছি গ্রামের কাউছার আলীর ছেলে।

শুক্রবার (১৮ জুন) দুপুরে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের আমগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হারুণ অর রশিদ (১৩) নামের আরও একজন কিশোর আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত উভয়ই একই গ্রামের বাসিন্দা এবং হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ জুন) দুপুরে রাব্বীসহ কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশেই ফুটবল খেলছিল। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়, রাব্বির উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বলেন, বৃষ্টির সময় শিশুরা ফুটবল খেলছিল। এসময় বজ্রপাতে রাব্বির মৃত্যু হয়েছে।

মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খেলার মাঠে বজ্রপাতে গোলাম রাব্বানী নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news