IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বৈদ্যুতিক সট সার্কিটে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পোলটি খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী মোক্তার আলী (৪৫) মারা গেছে।

রোববার (২৬ জুন) দুপুর সোয়া ১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানেই মারা যান তিনি। মোক্তার আলী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই গ্রামের বাসিন্দা ও জাতীয় পার্টির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টায় রামেক হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়।

মোক্তার আলীর বড় ভাই এজাহার আলী জানান, রোববার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে নিজ পোলটি খামারে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news