ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রাস্তা সংলগ্ন ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২/২৩ বছর। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার (২৯ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে নগরীর ১৬ নং ওয়ার্ড বিসিক এলাকায় ম্যাচ ফেক্টরির মোড় ঈদগাহ সংলগ্ন রাস্তার ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নগরীর বিসিক এলাকায় রাস্তা সংলগ্ন ড্রেনে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ধূমকেতু নিউজকে বলেন, নগরীর বিসিক এলাকায় ম্যাচ ফেক্টরির মোড় রাস্তার পাশের ড্রেন থেকে এক অজ্ঞাত যুবকের লাশ পাওয়া যায়। লাশের আনুমানিক বয়স ২২/২৩ হতে পারে। লাশ উদ্ধারের কাজ প্রক্রিয়াধীন।


