IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> নতুন সরকারের অপেক্ষায় শ্রীলঙ্কা

নতুন সরকারের অপেক্ষায় শ্রীলঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিক্ষোভের একদিন পর শ্রীলঙ্কার সড়কে এখন নিরবতা বিরাজ করছে। বিক্ষোভকারীরা শনিবার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে ঢুকে পড়েন, ভাঙচুর করেন। এরপর প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেন।

প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে আগামী বুধবার পদত্যাগ করবেন। এর মধ্যদিয়ে দুই দশক শ্রীলঙ্কা শাসন করা রাজাপাকসে পরিবারের নাটকীয় সমাপ্তি হচ্ছে।

মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর রনিল বিক্রমাসিংহে মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সর্বদলীয় সরকার গঠনে তিনিও পদত্যাগ করতে রাজি হয়েছেন।

এদিকে ৭৩ বছর বয়সী রাজাপাকসে জনগণের প্রতি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা আহ্বান করেছেন। ক্ষমতা ত্যাগের পূর্বে তিনি ক্ষমতা হস্তান্তর তদারকি করতে চান।

রোববার রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। বিরোধীরা বলছেন, অন্তর্বতী সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সংবিধান অনুসারে দেশটির সংসদ স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিবেন।

এদিকে রোববারও অনেক বিক্ষোভকারীকে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে অবস্থান করতে দেখা গেছে। তারা সেখানে রান্না-বান্না করে খেয়েছেন, পিয়ানো বাজিয়েছেন এমনকি কার্ড এবং ক্যারাম খেলেছেন।

রোববার স্থানীয় বাসিন্দাদের প্রেসিডেন্ট ভবনে ঘুরতে দেখা গেছে। দুই মেয়েকে নিয়ে প্রেসিডেন্ট ভবনে আসা এক নারী আল জাজিরার কাছে বলেন, প্রেসিডেন্ট কেমন জীবনযাপন করেন সেটা দেখতে এসেছেন তিনি।

এই নারী বলেন, আমরা তাদের লাইফস্টাইল সম্পর্কে জানি না। প্রেসিডেন্টের জীবন-যাপন নিজ চোখে দেখতে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ জানিয়েছে, শনিবার অন্তত ৩ হাজার মানুষকে তারা বিক্ষোভের কারণে গ্রেফতার করেছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, বিক্ষোভে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভে সাংবাদিকদের ওপরও আক্রমণ করেছে।

শ্রীলঙ্কার বিশিষ্ট নাগরিকরা বলছেন, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী পদত্যাগের যে ঘোষণা দিয়েছেন, সেটার বাস্তবায়ন হওয়া উচিত। তবে রাজনৈতিক শূন্যতা যেন সৃষ্টি না হয় এবং সহিংসতা কাম্য নয় বলেও মন্তব্য তাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31