IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> ২১ আগস্ট গ্রেনেড হামলা, কলকাতা প্রেসক্লাবে স্মরণসভা

২১ আগস্ট গ্রেনেড হামলা, কলকাতা প্রেসক্লাবে স্মরণসভা

ধূমকেতু প্রতিবেদক : ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে কলকাতা প্রেসক্লাবে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

স্মরণ সভার প্রধান বক্তা মেয়র খায়রুজ্জামান বলেন, সেই গ্রেনেড হামলার ১৮টি বছর অতিবাহিত হলেও সেদিনের সেই দুঃসহ স্মৃতি আজও মুছে যায়নি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে। আজও বাংলাদেশের মানুষ স্মরণ করে সেই দিনের শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলার কথা।

খায়রুজ্জামান বলেন, ‘সেই গ্রেনেড হামলায় দায়ী ও মাস্টারমাইন্ড আজ পালিয়ে বিদেশে রয়েছেন। এটা দুঃখের কথা। আমরা চাই, সেদিনের সেই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগস্ট মাসেই ঘুরে ঘুরে আওয়ামী লীগের উপরে আঘাতটা আসে এবং চক্রান্ত হয় সরকার উৎখাতের। আমার কাছে মনে হয় ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেই পাকিস্তান প্রেমিরা, তাদের সেই পাকিস্তান আর নেই, বাংলাদেশ হয়ে গেছে। এই গাত্রদাহ থেকে হয়তো একটা কিছুর পরিকল্পনা করে। আর পরের দিনই ভারতের স্বাধীনতা দিবস। দুটি দিবসকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তি, প্রতিক্রিয়াশীল চক্র, সাম্প্রদায়িক শক্তি, যাদের বিএনপি-জামায়াত নামে আমরা চিনি বা মৌলবাদী যত গোষ্ঠী আছে বাংলাদেশে, সকলের টার্গেট থাকে যে, এই মাসে শক্তি প্রদর্শন করতে হবে।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি নির্বাচনে আসুক আমরা সবাই চাই। নির্বাচনে তারা যদি আসে তবেই তারা বুঝতে পারবে তারা কোন জায়গাতে আছে। জনপ্রিয়তার দিক দিয়ে তারা এগিয়ে নাকি আমরা এগিয়ে সেটার বোঝার একমাত্র মাপকাঠি তো নির্বাচন। আমরা চাইবো তারা নির্বাচনে এসে পরীক্ষা দিক।

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুরের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশের মহিলা সংরক্ষিত আসন-১১ এর সংসদ সদস্য আরমা দত্ত, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর আহ্বায়ক সৌম্যব্রত দাস।

অনুষ্ঠানে রাসিক মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে কলকাতা প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31