IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাইডেন জয়ী, স্বীকার করলেন ট্রাম্প

বাইডেন জয়ী, স্বীকার করলেন ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে বোধোদয় হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি প্রথমবারের মতো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকার করেছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ অব্যাহত রেখেছেন। এ কারণে বাইডেনকে সহজেই ছেড়ে দেবেন না বলেও হুশিয়ারি দিয়ে রেখেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প রোববার বাইডেনের নাম উল্লেখ না করে এক টুইটে এসব কথা লেখেন। ৩ নভেম্বর ভোটের পর কয়েক দফা কারচুপির অভিযোগ করার পর এই বিবৃতি দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। খবর এপির।

টুইটে ট্রাম্প লেখেন– ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনায় যেতে দেয়া হয়নি। চরম বামপন্থী মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃত্ববাদী কায়দায় ভোট গণনার কাজ তদারকি করেছে। এদের দুর্নাম রয়েছে, এসব কাজ করার জন্য তারা মোটেও উপযুক্ত নয়। তারা টেক্সাসে কাজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়নি (যেখানে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি), ভুয়া ও নীরব গণমাধ্যম এবং আরও অনেক কিছু এর সঙ্গে জড়িত ছিল!’

ট্রাম্প এতদিন ডেমোক্র্যাট প্রার্থীর অপপ্রচার, ভোট জালিয়াতিকে তার পরাজয়ের জন্য দায়ী করলেও এবার যোগ করেছেন নির্বাচন তদারকি কর্মকর্তা ও মিডিয়াকেও।

সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রজুড়ে ভোট গণনার সময় নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। ভোট গণনায় কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সফটওয়্যার বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির খবরও কোথাও পাওয়া যায়নি।

জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। পপুলার ভোটেও বাইডেন ট্রাম্পের চেয়ে বেশি পেয়েছেন। ৭ কোটি ৮৮ লাখ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৩০ লাখ ভোট।

ট্রাম্পের এসব প্রতিক্রিয়ার জবাবে বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন এনবিসিকে বলেছেন, বাস্তবতাকে যদি ট্রাম্প মেনে নিতে পারেন সেটি খুবই ইতিবাচক। ট্রাম্পের এই টুইটে জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া না হওয়ায় কোনো প্রভাব ফেলবে না। কারণ আমেরিকানরা তাকে ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন।

ট্রাম্প জালিয়াতির কথা বললেও নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, এ নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিরাপদ ছিল।

নিরাপত্তা বিভাগের সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বলছে, ‘আমরা জানি নির্বাচনের পদ্ধতি নিয়ে অনেক ভুল দাবি আসছে। অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা নিশ্চিত করে আপনাদের বলতে চাই– নির্বাচনের সততা রক্ষায় কোনো ব্যত্যয় ঘটেনি।’

২০ জানুয়ারি ২০২১ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অঙ্গরাজ্যগুলোর ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনও চলছে। এই রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31