IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> ‘আত্মহত্যা সমাধান নয়, আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন’

‘আত্মহত্যা সমাধান নয়, আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর ২২ বছর বয়সী ক্রিকেটার মোহাম্মদ সজীবের আত্মহত্যার খবর নাড়া দিয়েছে জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে। সজীবের এমন সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মুশফিক।

এ ঘটনার সূত্র ধরে মুশফিক সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেটের বাইরেও সবার একটা জীবন আছে। এছাড়াও মুশফিক জানিয়েছেন, সবার জন্যই নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আল্লাহর, সবাই যেন সেটির ওপরেই আস্থা রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আমরা সবাই ক্রিকেট খেলাটি ভালোবাসি। তবে একটা জিনিস মনে রাখবেন, ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে। আমাদের দেশের প্রতিভাবান খেলোয়াড় মোহাম্মদ সজীবের আত্মহত্যার খবরে আমি অত্যন্ত মর্মাহত।’

‘ঘটনা যাই হোক না কেন, আমি সবাইকে অনুরোধ করব আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয়ার আগে নিজের পরিবার ও ভালোবাসার মানুষদের ব্যাপারে ভাবুন। আত্মহত্যা কখনও সমাধান। আমাদের সবার জন্য আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনায় আমাদের বিশ্বাস রাখতে হবে।’

‘বিদেহী আত্মা ও তার পরিবারের জন্য দোয়া রইল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সজীব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অংশগ্রহণের জন্য সব পরীক্ষাও দিয়েছিলেন সজীব। গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উত্তীর্ণ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় তার নাম না থাকায় হতাশ হয়ে পড়ে সে।

সবার অজান্তে শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সজীব। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ নামিয়ে আনেন। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, সজীব আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের বাসিন্দা সজীবুল ছিলেন রাজশাহী কলেজের ইতিহাসে তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বিসিবি অনূর্ধ্ব–১৫, ১৭ ও ১৯ দলের খেলোয়াড় ছিলেন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ২০১৭-১৮ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তিনটি ম্যাচ। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির ছাত্র ছিলেন সজীব। সেখানেই করতেন অনুশীলন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31