IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> নিউজিল্যান্ড দলে নেই বোল্ট-উইলিয়ামসন, নতুন মুখ ২

নিউজিল্যান্ড দলে নেই বোল্ট-উইলিয়ামসন, নতুন মুখ ২

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় দুই মাস বায়ো সিকিউর বাবলের মধ্যে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে খেলেছেন কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট। টিম সাউদিসহ নিউজিল্যান্ডের আরও অনেকেই ছিলেন আইপিএলে। তবে নিয়মিত ম্যাচ খেলেছেন শুধু বোল্ট এবং উইলিয়ামসনই। তাই তাদেরকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বোল্ট ও উইলিয়ামসনকে। তবে টেস্ট স্কোয়াডে ঠিকই রয়েছেন এ দুজন। এছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে দুজন খেলোয়াড়কে।

বিগ ব্যাশে পার্থ স্কচার্সের সঙ্গে চুক্তি থাকায় জাতীয় দলের এ সিরিজটি খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার কলিন মুনরো। তার জায়গায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। কুড়ি ওভারের দলে প্রথমবার ডাক পাওয়া অন্য খেলোয়াড় হলেন ডানহাতি পেসার কাইল জেমিসন।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে অধিনায়কত্ব করবেন টিম সাউদি। তবে টেস্ট সিরিজে ফিরে নিজের দায়িত্বও বুঝে নেবেন উইলিয়ামসন। বোল্ট-উইলিয়ামসনের বিশ্রাম ছাড়া বাকি স্কোয়াডে আর তেমন পরিবর্তন নেই। তবে কলিন ডি গ্র্যান্ডহোম এবং এজাজ প্যাটেলের বিষয়ে রয়েছে ইনজুরি বিষয়ক দুশ্চিন্তা।

এদিকে প্লাংকেট শিল্ডে দুর্দান্ত পারফরম করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও দুই ম্যাচের বেশি খেলতে পারবেন না দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন। টিম সাউদি ও রস টেলরের মতো তিনিও দুই টি-টোয়েন্টি খেলে যোগ দেবেন টেস্ট দলের সঙ্গে। শেষ ম্যাচের জন্য যোগ দেবেন মার্ক চ্যাপম্যান, স্কট কুগলেইন ও ডগ ব্রেসওয়েল।

আগামী ২৭ থেকে অকল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট দলের খেলোয়াড়রা অনুশীলন শুরু করবেন ৩০ নভেম্বর থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩ ডিসেম্বর, হ্যামিল্টনে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
টিম সাউদি (অধিনায়ক), হামিশ বেনেট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট (উইকেটকিপার), রস টেইলর।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), উইল ইয়ং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31