IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সন্ত্রাসীদের উৎখাত করতে হবে’

‘সন্ত্রাসীদের উৎখাত করতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হামলাকারীরা শফিকুল ইসলামের একটি পা বিচ্ছিন্ন করে ফেলেছে। এই হামলা বর্বর যুগের পৈশাচিকতাকেও হার মানিয়েছে।

তিনি বলেন, গেলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলাম জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে না পেরে সরকার সমর্থক একটি সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

বিবৃতিতে তিনি আরও বলেন, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যেই হামলা করেছে সন্ত্রাসী বাহিনী। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে। তাই হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিবৃতিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শফিকুল ইসলামের ওপর হামলার আরও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news