IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> ধর্ম >> টেক ওয়ার্ল্ড >> ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী রোববার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপিত হবে। বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে (১২ রবিউল আওয়াল) দেশের মুসলিম সম্প্রদায় ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপন করবেন।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় দিবসটি জাতীয় পর্যায়ে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তগুলো হলো –

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাসহ ইউনিট, ঘাঁটি ও জাহাজগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পক্ষকালব্যাপী হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আলোচনাসভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করবে ইসলামী ফাউন্ডেশন।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। শিশু একাডেমিতে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তাইয়্যেবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা হবে।

রাতে সরকারি ভবনগুলো ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ওয়াকফ প্রশাসনসহ সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বেসরকারি সংস্থাগুলোয় হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728