ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : নিজের নাক কেটে, অন্যের যাত্রা বন্ধ করায় বিএনপি-জামায়াতের রাজনীতি উল্লেখ করে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম বলেছেন, বিএনপি আন্দোলন করে কিন্তু তাদের নেতৃত্বে রয়েছে শুণ্যতা। তাদের সরকার প্রধান কে হবেন? পররাষ্ট্রমন্ত্রী কে হবেন? তারা সেটাই জানেন না। মির্জা ফকরুল ইসলাম বলেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে হবে। কত বড় বেজাতি কথা। কোন দেশপ্রেমিক এমন কথা বলতে পারে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমীক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অষ্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে ২০ গুন বড় রাষ্ট্র। সেই দেশে মাত্র ৫ শতাংশ মাটিতে ফসল উৎপাদিত হয়। সোনার মধ্যে মাত্র ৫ শতাংশ মাটিতে ফসল উৎপাদিত হলে খাদ্য ঘাটতি তো হবে। ফলে আমাদানী নির্বর হতে হবে। সে দিক থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।
জাতিসংঘের ১৯৬ টি দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্য রাষ্ট্রের চেয়ে আজ অনেকটা সফল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত তখন দেশের উন্নয়ন দেখতে পায় না। বিদ্যুতের আলোয় বাংলাদেশ যখন আলোকিত, তখন বিরোধীরা বিরোধীতা করতে মরিয়া হয়ে উঠেছে। আজ চারঘাট-বাঘা তথা গোটা বাংলাদেশের প্রতিটি বাড়ীতে বাড়ীতে বিদ্যূতের আলোয় আলোকিত।
শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ভাঙ্গা স্কুলে লেখা পড়া করেও আজ অনেকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করছে। অনেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করছে। তাই সুশিক্ষায় শিক্ষিত হতে হলে লেখা পড়ার বিকল্প নেই। তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।
আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
এরপর বিকেলে তিনি ঝিকরা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবন উদ্বোধন করেন।


