IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> টপ নিউজ >> সাকিবের নিরাপত্তায় গানম‌্যান

সাকিবের নিরাপত্তায় গানম‌্যান

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সাকিব আল হাসান ‘টক অব দ্য টাউন’। কলকাতায় পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তাকে প্রক্যাশে হত্যার হুমকিও দেয়া হয়েছে। 

এই পরিস্থিতি বিবেচনায় সাকিবের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সকাল থেকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেখা যায় তার সঙ্গে। মিরপুর শের-ই-বাংলা পেরিয়ে সাকিব যখন ইনডোরের দিকে যাচ্ছিলেন নিরাপত্তরক্ষীও তাকে অনুসরণ করেন। ইনডোরের আউটফিল্ডে বাংলাদেশি অলরাউন্ডারের অনুশীলনের পুরোটা সময় বেশ সতর্ক দেখা গেছে তাকে। 

সাকিব আবারও মাঠ প্রদক্ষিণের সময় নিরাপত্তারক্ষীকেও দেখা যায়। জিম ও একাডেমি মাঠেও বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছায়ার মতো মিশে ছিলেন তিনি। অনুশীলন শেষে সাকিবের সঙ্গে একই গাড়িতে উঠতে দেখা গেছে তাকে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘যেহেতু একটা পরিস্থিতি এসেছে এজন্য তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। এমন কোনও ধরণের বিষয় কখনও কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা তাদেরকে বলেছি। আপাতত বিসিবির নিজস্ব নিরাপত্তা বিভাগ এ ব্যবস্থা করেছে।’

গণমাধ্যমে এসেছে, উত্তর কলকাতায় কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে সাকিবের সমালোচনা হচ্ছে প্রবল। নিজের অবস্থান ব্যখ্যা করতে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় ইউটিউবে ৭ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন সাকিব। যেখানে কলকাতার অনুষ্ঠানে অংশ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। 

পরদিন সাকিবকে হত্যার হুমকি দেওয়া যুবক মহসিন তালুকদারকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তবুও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাকিবের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31