IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জয় পেলেন যারা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জয় পেলেন যারা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন।

সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২টি সংরক্ষিত ও ৫টি সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল, ২ নম্বর ওয়ার্ডে তারিক-উজ-জামান সুমন, ৩ নম্বর ওয়ার্ডে কবির আহমদ খান, ৪ নম্বর ওয়ার্ডে হোসনে আরা, ৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম এবং সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে তাসলিমা খাতুন ও ২ নম্বর ওয়ার্ডে সাবিহা শবনম কেয়া।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ৫টি সাধারণ ও ২টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য ৫ জন প্রিজাইডিং, ১০ জন সহকারী প্রিজাইডিং এবং ২০ জন পোলিং কর্মকর্তা হিসেবে ভোটগ্রহণ করেন। তাদেরকে গত ১১ ও ১২ নভেম্বর কিভাবে ইভিএমে ভোটগ্রহণ করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ কেন্দ্রের জন্য ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে।

এবার জেলার ৫টি উপজেলায় ৫টি সাধারণ ওয়ার্ডে ২০ জন এবং ২টি সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে (সদর উপজেলা) আব্দুল জলিল বৈদ্যুতিক পাখা প্রতীকে ১২৪ ভোট, সেলিম রেজা টিউবওয়েল প্রতীকে ১ ভোট, আবুল কালাম আজাদ তালা প্রতীকে ১ ভোট, আব্দুল হাকিম হাতি প্রতীকে ৭২ ভোট, জালাল উদ্দিন উটপাখি প্রতীকে ১ ভোট, রফিকুল ইসলাম অটোরিকশা প্রতীকে ২ ভোট ও শহিদুল ইসলাম বক প্রতীকে ০৪ ভোট পেয়েছেন।

২ নম্বর সাধারণ ওয়ার্ডে (নাচোল উপজেলা) আনারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ১৯ ভোট, তারিক-উজ-জামান সুমন তালা প্রতীকে ৪৮ ভোট ও রয়েল বিশ্বাস অটোরিকশা প্রতীকে ১ ভোট পেয়েছেন। তবে এদের মধ্যে রয়েল বিশ্বাস সংবাদ সম্মেলন করে ভোট না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

৩ নম্বর সাধারণ ওয়ার্ডে (গোমস্তাপুর উপজেলা) প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে কবীর আহম্মেদ খান টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট, আশরাফুল হক অটোরিকশা প্রতীকে ২৬ ভোট, মোকসেদুর রহমান হাতি প্রতীকে ৪৩ ভোট ও হাবিবুর রহমান তালা প্রতীকে ২ ভোট পেয়েছেন।

০৪ নম্বর সাধারণ ওয়ার্ডে (ভোলাহাট উপজেলা) ভোটের লড়াইয়ে নেমেছেন ৪ জন। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন, উম্মে নূরজাহান নিশি তালা প্রতীকে ১৬ ভোট, হোসনে আরা হাতি প্রতীকে ২৩ ভোট, কামরুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতীকে শূন্য ভোট ও হারুন অর রশিদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬ ভোট।

অন্যদিকে, ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে (শিবগঞ্জ উপজেলা) কামাল উদ্দিন হাতি প্রতীকে ৯১ ভোট ও আব্দুস সালাম তালা প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে আগেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news