IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীরাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত
Home >> কৃষি >> বদলগাছীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি

বদলগাছীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নে ছেয়ে গেছে মাঠ ভরা সোনালী ধান। সব মাঠেই ধান পেঁকে সোনালী রূপ ধারন নিয়েছে। আবার কৃষকরা ধান কাটতেও শুরু করেছে। উপজেলার সব মাঠেই কম-বেশি ধান কাটা-মড়াই এর ধুম পড়ে গেছে। এবার রোপা আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষক-কৃষানীদের মুখে হাসি ফুটেছে ।

চলতি মৌসুমে আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় কয়েক বছরের ব্যবধানে এবার রোপা আমন ধান ভাল হয়েছে। এলাকা ঘুরে দেখা যায় উঁচু নিচু সব জায়গাতেই প্রায় ধান চাষ করা হয়েছে।

এবছর আবহাওয়া অনুকূল থাকায় উপজেলার ৮ ইউনিয়নে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা অনেক ছাড়িয়ে গেছে। এবার কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই মাঠের ধান গোলায় তুলতে পারছেন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ হাজার ৩ শত ২৫ হেক্টর। আর অর্জিত হয়েছে ১৪ হাজার ৩ শত ৫০ হেক্টর। যা এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫ হেক্টর জমিতে বেশি রোপা আমন ধান চাষ হয়েছে।

চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনও হয়েছে ধান কাটা মাড়ার শুরুর মুখেই ধানের বাজার মূল্য বেশি থাকায় এলাকার কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

কৃষক রয়েল, সেলিম, রইচ সহ বেশ কিছু কৃষকরা জানান, এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আমরা আরো ৮/১০ দিন আগে থেকে ধান কাঁটা-মাড়াই শুরু করেছি বাজারে ধানের দামও ভালো পেয়েছি। ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। তৈরি হচ্ছে বিভিন্ন পিঠা পুলি ও পায়েশ।

মধ্যবিত্ত কৃষকেরা জানায়, রোপা আমন ধানের উপর নির্ভর করে আলু ও পটল, গম রোপন সহ বিভিন্ন রবিশষ্য চাষাবাদ করার লক্ষ্য রয়েছে। আর এ বছর ধানের বাজার মূল্য পড়ে না গেলে কৃষকদের এই লক্ষ্য পূরণ হবে । কৃষকেরা সরকারের কাছে ধানের নায্য মূল্যও দাবী করেন।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান, এবার আবহাওয়া অনুকুল থাকার কারনে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। জমির ধানও ভাল হয়েছে। ধান-কাঁটা মাড়াই এর শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ধানের বাম্পার ফলন পাবে। আবার বাজেরে ধানের দাম ভালো থাকায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930