IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> শুরুর আগেই করোনার বড় ধাক্কা এলপিএলে

শুরুর আগেই করোনার বড় ধাক্কা এলপিএলে

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরুর আগেই একের পর এক ধাক্কা লাগছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে। টুর্নামেন্টের প্রথম আসর শুরুর আগে অনেক বড় বড় তারকা ক্রিকেটার নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। সে ধাক্কা সামাল দেয়ার পর এখন আবার হানা দিলো করোনা। যা অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছেন দুই ক্রিকেটারকে।

বৃহস্পতিবার নিশ্চিত হয়েছে এলপিএলের প্রথম আসর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গা। ক্যান্ডি তাস্কার্সে খেলার কথা ছিল গেইলের, মালিঙ্গা ছিলেন গল গ্ল্যাডিয়েটরসে। এর আগে না করে দিয়েছিলেন রবি বোপারা, সরফরাজ আহমেদ, ডেভিড মিলার, ফাফ ডু প্লেসিস, ডেভিড মালান, ওয়াহাব রিয়াজ, লিয়াম পাঙ্কেটরা।

ক্যান্ডি তাস্কার্সকে গেইল জানিয়েছেন, ইনজুরি শঙ্কা থাকায় তিনি এবারের এলপিএল খেলবেন না। অন্যদিকে প্রস্তুতির যথাযথ সময় না পাওয়ার কারণ দেখিয়ে নিজের নাম তুলে নিয়েছেন মালিঙ্গা। গেইলের সরে যাওয়ার ব্যাপারে আরও আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে মালিঙ্গার বাদ যাওয়া এসেছে পুরোপুরি চমক হয়ে।

আর এবার ক্যান্ডি তাস্কার্সের আরেক ক্রিকেটার, পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর টুর্নামেন্ট শুরুর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে গেছেন অনিশ্চয়তায়। এছাড়া কলম্বো কিংসের কানাডিয়ান ব্যাটসম্যান রাভিন্দরপাল সিংও আক্রান্ত হয়েছেন করোনায়। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর করা করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তাদের ফলাফল।

এ দুজনকে এলপিএলের খেলোয়াড় ও স্টাফদের চেয়ে আলাদা হোটেলে ভিন্ন ভিন্ন রুমে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার ক্যান্ডি তাস্কার্সকে সোহেল তানভীরের করোনা পরীক্ষার ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। তবে দুজনের কেউই এখনও টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যাননি।

প্লেয়ার্স ড্রাফট থেকে বিদেশি কোটার খেলোয়াড় হিসেবে ওয়াহাব রিয়াজ ও লিয়াম প্লাঙ্কেটকে নিয়েছিল ক্যান্ডি তাস্কার্স। কিন্তু তারা খেলতে অস্বীকৃতি জানানোয় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেয়া হয় সোহেল তানভীরকে। এখন তিনি করোনা আক্রান্ত নতুন করে পরিবর্তিত খেলোয়াড় খুঁজতে হচ্ছে ক্যান্ডি তাস্কার্সকে।

সোহেল তানভীর অন্যান্য খেলোয়াড়দের সংস্পর্শে না এলেও কানাডিয়ান রাভিন্দরপাল অন্যান্যদের সঙ্গে একই বাস ও ফ্লাইটে যাত্রা করেছে। যেখানে ছিলেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলও। এলপিএল কর্তৃপক্ষের মতে, এতে অন্যান্য খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব পড়েনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31