IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘১০ ডিসেম্বর আ.লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে’

‘১০ ডিসেম্বর আ.লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইদিন সতর্ক থাকবে। বিএনপি কোন বিশৃঙ্খলা করলে তা রুখে দেওয়া দেবে আওয়ামী লীগ।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১০ ডিসেম্বরের প্রোগ্রাম নিয়ে বিএনপি কেন নয়া পল্টন নিয়ে জেদ করছে, সেটির পেছনে অনেক রহস্য থাকতে পারে। সরকার প্রথম থেকে তাদের সোহরাওয়ার্দী উদ্যান দিতে চেয়েছিল। আমরা জানি সোহরাওয়ার্দী উদ্যানে তাদের আপত্তির কারণ হলো, সোহরাওয়ার্দী উদ্যানকে তারা স্বাধীনতার পক্ষের জায়গা মনে করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ-এসব বিষয় বিএনপির জন্য মেনে নেওয়া কষ্টকর। ফলে সেটি তারা মানতে চায়নি। আর অতোবড় মাঠে অতো লোক সমাগম করাও তাদের জন্য কঠিন ব্যাপার। বিএনপি এখন সুর নরম সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ব্যতিত অন্য স্থান নিয়েও ভাবার কথা বলছে। এটি নিয়ে আলোচনা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের নেতৃত্ব নির্বাচন নিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছি। আগ্রহীদের নাম প্রস্তুাব চাওয়া হয়েছিল। যে নামগুলো এসেছিল, তা চুলচেরা বিশ্লেষণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কৃষক লীগের নেতারা অত্যন্ত ভালো সংগঠক, তারা দীর্ঘদিন সেটা প্রমাণ দিয়ে এসেছেন। এখানে কৃষক লীগ আরও বড় হবে, আরও দৃঢ়ভাবে কাজ করবে বলে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কৃষক লীগের অনেক কাজ করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের নতুন কমিটিতে এ্যাড. আব্দুস সামাদ বকুল সভাপতি ও আল কামাল ইব্রাহিম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।

আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর রেজাউল করিম রেজা, কৃষিপণ্য বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সদস্য রবিউল ইসলাম বাবু ও সদস্য আবুল খায়ের নাঈম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান প্রমুখ ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news