IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : বেশ দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষ ধনীর মুকুটটি ছিল ইলন মাস্কের দখলে। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে নিজের জায়গা ধরে রেখেছিলেন মাস্ক। তবে, এবার তিনি তা হারিয়েছেন। তাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখলে নিয়েছেন প্যারিস ভিত্তিক বিলাসপণ্যের কোম্পানি লুই ভুইতোঁর মালিক এর বার্নার্ড আর্নল্ট।

সম্প্রতি ফোর্বসের দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার লিস্টে দেখা যাচ্ছে, এলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে নিয়েছেন ফ্রান্সের বিলাসবহুল পোশাক ও দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান লুই ভুইতোঁ মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ১৮৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।

দ্বিতীয় স্থানে রয়েছেন এলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৭৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ ১৩৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। এছাড়াও মার্কিন ই-কমার্স জায়্যান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস রয়েছেন ৪র্থ স্থানে এবং বিল গেটস ৫ম স্থানে রয়েছেন।

এলন মাস্ককে সরিয়ে বিশ্বের ধনীশ্রেষ্ঠের আসনটি দখল করা শিল্পমহলে ‘ধূর্ত’ বলে খ্যাত বার্নার্ড আর্নল্ট। মাস্কের সঙ্গে তার বয়সের অনেক তফাত হলেও কাজে বেশ মিল। বস্তুত কর্মীদের নির্বিচারে টার্মিনেট বা বরখাস্ত করার জন্য একটি ডাক নামও জুটিয়েছিলেন বার্নার্ড— ‘দ্য টার্মিনেটর’। একটি সংস্থার দখল নিয়ে তার ৯০ শতাংশ কর্মীকেই চাকরি থেকে ছাঁটাই করার পর শিল্পমহল তাকে চিনতে শুরু করে ওই নতুন নামে।

১৯৪৯ সালে ফ্রান্সের রৌবেক্স শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া আর্নল্ট, উচ্চ শিক্ষা গ্রহণ করেন ফ্রান্সের ইকোল পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা জীবন শেষে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন, যা ছিল একটি কন্সট্রাকশন কোম্পানী। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আর্নল্ট এবং সেখানে তিনি এ বিনিয়োগ শুরু করেন।

পরবর্তীতে ১৯৮৪ সালে আর্নল্ট আবারও নিজের দেশ ফ্রান্সে ফিরে আসেন এবং একটি টেক্সটাইল কোম্পানিটি অধিগ্রহণ করেন। আর এই কোম্পানিটির একটি প্রতিষ্ঠান ছিল বিশ্ব বিখ্যাত ফরাসি ফ্যাশন কোম্পানি ক্রিস্টান ডিওর যা ডিওর নামে বেশি পরিচিত। এর পর এক ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি নিজের আওতায় নিয়ে নেন ফ্রান্সের বিলাসবহুল পণ্যের কোম্পানি মোয়েত এনেসি লুই ভূতোঁ (এলভিএমএইচ) কে।

কাতার বিশ্বকাপের একদিন আগে মেসি ও রোনালদোর ভাইরাল হওয়া ছবিটির কথা নিশ্চয় মনে আছে সকলের। যেখানে এই দুই কিংবদন্তীকে দেখা মিলে মুখোমুখি হয়ে দাবার নিপুণ চাল দিতে। আর বিরল দৃশ্যটি ছিল বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুই ভূতোঁ ব্যাগের প্রচারণার একটি অংশ।

ব্যাক্তি জীবনে ৫ সন্তানের বাবা ৭২ বছর বয়সী বার্নার্ড আর্নল্ট দুইটি বিয়ে করেছেন। স্ত্রী ও সন্তান সকলেই পারিবারিক ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন।

এদিকে বুধবার ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, এলন মাস্ক আর বিশ্বের সবচেয়ে ধনী নন। যার বড় কারণ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারদর পড়ে যাওয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31