IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> পুঠিয়ায় দুই ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

পুঠিয়ায় দুই ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : নানা বাধা আর জটিলতার মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজশাহীর পুঠিয়ায় দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর ভোট গ্রহণ শেষে ফলাফলে ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা একরামূল হক পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট।

অপরদিকে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানপদে আ’লীগ মনোনিত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা আবু হায়াত পেয়েছেন ৬ হাজার ৩৪৯ ভোট। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।

উল্লেখ্য, ভালুকগাছি ইউনিয়নে ১৩ টি কেন্দ্রে মোট ভােটার সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮৬ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৪০৫ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত আসনে ৩টি পদে ১১ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরিদকে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে ১৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৯৪ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৯১৩ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সংরক্ষিত মহিলা সদস্য ৩টি পদে ১২ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news