IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> কৃষি >> তানোরে গম চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

তানোরে গম চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গম চাষে বাম্পার ফলন ও দামেও খুশি বরেন্দ্র অঞ্চলের গম চাষিরা। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মন করে গমের ফলন পাচ্ছেন চাষিরা। সেই সাথে বাজারেও দাম রয়েছে তুলনামূলক অনেক বেশি। এবার যারা গম চাষ করেছেন তারা ভালো স্বাবলম্বী হয়েছেন। অনেকে আমন ধান তোলার পরে আলু বা সরিষা রোপণ না করে করেছেন গম চাষ।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে গম চাষের সমারোহ। মাঠ জুড়ে শোভা পাচ্ছে গমের সবুজ পাতা। আবার কিছু কিছু জমির গম সোনালী রঙে পাক ধরতে শুরু করেছে। অথচ কালের বিবর্তনে দিন দিন বিলুপ্তির পথে যেতে বসেছিল গম চাষ। একসময় তানোর উপজেলার প্রতিটি মাঠ জুড়ে চাষ করা হতো গম। কিন্তু বর্তমানে কৃষক আলু চাষের দিকে বেশি ঝুঁকছেন। ফলে গম চাষ দিন দিন হারিয়ে যাচ্ছে।

উপজেলার কলমা ইউনিয়নের চৌরখৈল মাঠে গম চাষি আব্দুল হালিমের সাথে কথা হলে তিনি বলেন, গম চাষ করে ভালো ফলন হয়েছে তার ছোট ভাই হাসানের। আড়াই বিঘা জমিতে গম চাষ করে হাসান পেয়েছে প্রায় ৩১ মন গম। আমার গমও ভালো হয়েছে। আশা করছি ফলনও ভালো হবে।

একই এলাকার আরেকজন গম চাষি সোহাগ আলী, রিপন আলী ও মিজানুর রহমান জানান, তারা এবছর আলু চাষ না করে সেই জমিতে গম চাষ করেছেন। গমের গাছও খুব ভালো হয়েছে। প্রতিবিঘা জমিতে গম চাষে খরচ হয়েছে ১০ হাজার থেকে ১২হাজার টাকা। তবে সার বিষের দাম বেশি না হলে গম চাষে আরো খরচ কম হতো। এবার গম চাষে তেমন রোগবালাই নাই। কিন্তু বেড়েছে ইঁদুরের হানা। কিছুতেই রোধ করা যাচ্ছেনা ইঁদুরকে। গমের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর।

তারা বলেন, কৃষি দপ্তর থেকেও তারা তেমন কোন ফলপ্রসূ পরামর্শ পাচ্ছেন না। যার জন্য গমে পাক ধরার শেষ সময়ে ইঁদুরের উপদ্রব্রে অতিষ্ঠ হয়ে দিশেহারা হয়ে পড়েছেন গম চাষিররা। তানোর উপজেলা কৃষি দপ্তরে যোগাযোগ করে এবার উপজেলা জুড়ে কত হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে এবং গম চাষিদের মাঝে উপসহকারী বিএস কর্মকর্তারা যান কি-না জানতে চাইলে সংশ্লিষ্ট দপ্তরের কারো বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930