IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> মহাদেবপুরে আ.লীগের শান্তি সমাবেশ

মহাদেবপুরে আ.লীগের শান্তি সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ, অগ্নিসন্ত্রাস, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর মহাদেবপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রæয়ারী) বিকেলে উপজেলার বাসষ্ট্যান্ড মাছ চত্বরেসহ উপজেলার ১০ ইউনিয়নে একযোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ শান্তি সমাবেশের আয়োজন করে।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সদর চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদিউজ্জামান বদি, ডা. মজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ ও হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রেজাউন্নবী আনছারী বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাজু আহম্মেদ প্রমুখ।

অপরদিকে একই সময় উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বামনসাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবুল ব্যানার্জী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক খোন্দকার আব্দুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বজলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক পূর্ণ সাহা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাবুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, আল মামুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news