IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> কৃষি >> মহাদেবপুরে কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব

মহাদেবপুরে কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে কৃষি জমি নষ্ট করে তিন ফসলী কৃষি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব।

রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বকাপুর গ্রামে গিয়ে দেখা যায় ওই গ্রামের মৃত লছির উদ্দিন সরদারের ছেলে নজরুল ইসলাম সরদার বকাপুর মৌজায় পাকা রাস্তার পাশে তাদের পৈত্রিক প্রায় ২ একর কৃষি জমিতে পুকুর খনন করছেন। এর চারপাশে ইরি-বোরো ধান লাগানো হলেও পুকুর খননের জন্য প্রায় ২ একর কৃষি জমি ফাঁকা রেখে সেখানে চলছে এ পুকুর খননের কাজ।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সেখানে পুলিশ গিয়ে পুকুরের খনন কাজ বন্ধ করে দেন। কিন্তু পুলিশ চলে আসার কিছুক্ষণ পরেই আবারো তারা পুরোদমে শুরু করে এ পুকুর খননের কাজ।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব পুকুর খননের কাজ। প্রশাসনের উপস্থিতিতে লোক দেখানো কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা হলেও তরা চলে যাবার পর আবারও চলে পুরোদমে এসব পুকুর খননের কাজ।

এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, তিনি জেলায় মিটিংয়ে আছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে পুকুর খনন বন্ধ করে দেয়া হয়েছে। মিটিং শেষে ফিরে এসে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930