IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বঙ্গবন্ধু শোষিতদের ন্যায্য অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন’

‘বঙ্গবন্ধু শোষিতদের ন্যায্য অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : বঙ্গবন্ধু শোষিতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। আমরা তারই আদর্শের সৈনিক। আমরাও বঙ্গবন্ধুর আদর্শকে মেনে দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শক্ত হাতে দেশ পরিচালনা করছেন বলেই বৈশ্বিক মহামারী করোনা কালেও কাউকে না খেয়ে থাকতে হয়নি। সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হারও অত্যান্ত কম।

গত ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে রবি ২০২০-২০২১ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, যতদিন আমরা করোনার ভ্যাকসিন না পাই, ততদিন মাস্কই আমাদের একমাত্র ভ্যাকসিন। তাই সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। নো মাস্ক, নো সার্ভিস, নো মাস্ক, নো সেলস, নো মাস্ক, নো ইন্ট্রি। নিজেকে রক্ষা এবং দেশকে রক্ষার জন্য বাড়ীর বাইরে আসার সময় প্রত্যেককে মাস্ক মুখে লাগিয়ে বের হতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, আমি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নির্দেশ দিতে চাই আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন এবং অন্যকেও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চন্দননগর ইউপির সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা, সহ-সভাপতি ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূর-ই-আলম সিদ্দিকী, ভাবিচা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক।

আরও উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অবিনাষ মহন্ত, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য আইনুল হক প্রমুখ।

উপজেলায় পূর্ণবাসন কর্মসূচী ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ৫শ ৪০ জন কৃষকের মাঝে ৩৮ লক্ষ ৯০ হাজার ৫শ ১০ টাকার বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31