IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> নির্বাচন বিলম্বের ইঙ্গিত মিয়ানমারের জান্তা সরকারের

নির্বাচন বিলম্বের ইঙ্গিত মিয়ানমারের জান্তা সরকারের

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করে আবারো নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, দেশটিতে আগামী বছরের শেষের দিকে একটি জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে একটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। পরবর্তীকালে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক এবং অভ্যুত্থান বিরোধী শক্তির মধ্যে লড়াইয়ের কারণে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

এরআগে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশে ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। তিনি যে কোনও নির্বাচনের আগে একটি আদমশুমারির পরমর্শ দেন।

তিনি আরো বলেন, ‘নতুন নির্বাচন কেবলমাত্র তখনই হতে পারে যখন দেশ ‘স্থিতিশীল থাকবে’।’

গত ফেব্রুয়ারিতে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাসের বাড়ানোর ঘোষণা দেয়। তখন তারা নির্বাচন পিছিয়ে দিয়ে বলেছিল যে, এটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।
তবে পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31