IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘পাঞ্জাবে মুসলিম লীগ জিতলে ইমরান কি মেনে নেবেন’

‘পাঞ্জাবে মুসলিম লীগ জিতলে ইমরান কি মেনে নেবেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্ন করেছেন, আসন্ন নির্বাচনে পাঞ্জাবে পিএমএল-এন জয়ী হলে তিনি মেনে নেবেন কিনা?

আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য পাঞ্জাবের নির্বাচন দেশটির নির্বাচন কমিশন পিছিয়ে দেওয়ায় ইমরান খান এর কড়া সমালোচনা করেন। জবাবে মরিয়ম নওয়াজ এ মন্তব্য করেন। খবর জিও নিউজের।

নির্বাচন কমিশন বলছে, নিরাপত্তার কারণে এ নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, পিটিআইপ্রধান ইমরান খান বলছেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় পাঞ্জাবের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

লাহরে রোববার নিজ দলের এমপিদের এক বৈঠকে এ প্রশ্ন তোলেন মরিয়ম নওয়াজ। এর আগে শনিবার রাওয়ালপিন্ডিতে পিএমএল-এন কর্মী সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ উন্মোচন করে দেব।

সেখানে তিনি বলেছেন, মিথ্যা গল্প প্রচার করে পাকিস্তানে ও বিদেশে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান, শিগগিরই তার গোমর ফাঁস হয়ে যাবে।

সোমবার কাসুর শহরে একটি দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার কথা পিএমএল-এন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজের। সেখানেই ইমরান খানের স্থানীয় ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের পরিচয় প্রকাশ করবেন তিনি।

গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31