ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাদক সেবনের দায়ে নয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রামোড় এলাকার মন্টু খানের ছেলে বিটু (৩৮), ইসলামপুর দেবীসেনপুর এলাকার কাচুর ছেলে শান্ত (১৮), পঞ্চবটি খরবোনা এলাকার মৃত করিম মোল্লার ছেলে শাহীন (৪২), ভদ্রাবস্তি এলাকার মৃত মতিয়ারের ছেলে রাজু (৪০)। পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে জুলহাস (৪০), টোনাপাড়া এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে রুমন (১৯), বগুড়াপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মিজানুর রহমান (৩২)। নাটোর জেলার সদর থানাধীন রামাইগাছী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান আলী (৩৫), তকিয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে টুটুল (৩৮)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ জনৈক আবু চেয়ারম্যান (৭৫) (অবঃ) এর ডাউলের চাতালের দক্ষিণপার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে নয় জন মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের রিরুদ্ধে রাজশাহী পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


