IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাজনীতিতে সরকার-ইমরান বাঁচা-মরার লড়াই

রাজনীতিতে সরকার-ইমরান বাঁচা-মরার লড়াই

ধূমকেতু নিউজ ডেস্ক : গুরুতর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে দিন কাটাচ্ছে পাকিস্তান। সঙ্গে অর্থনৈতিক দুরবস্থার বাড়তি চাপ। একদিকে শক্তিশালী সামরিক সংস্থার সঙ্গে ১৩টি রাজনৈতিক দলের জোট সরকার আর অন্যদিকে ইমরান খান।

সবমিলিয়ে পাকিস্তানে ‘ইমরান খান বনাম সরকার’ বাঁচা-মরার লড়াই চলছে রাজনীতিতে। হয় ইমরান খান টিকবেন নয়তো সরকার। ইমরান খানের দল পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া দুই প্রদেশে ক্ষমতায় ছিল।

২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করা হয়। তার ক্ষমতাচ্যুতির পর ২০২৩ সালের আগস্টের আগে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণায় চাপপ্রয়োগে ১২০টিরও বেশি পিটিআই সদস্য সংসদ থেকে পদত্যাগ করেন। কিন্তু এই জোট সরকার একটি অসম্পূর্ণ জাতীয় পরিষদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে বহাল রয়েছে। নিজ দলের স্বার্থ রক্ষায় বেশ কিছু আইনও পাস করেছে।

সংবিধান অনুযায়ী, বিধানসভা ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য নির্বাচন কমিশন। ইমরানের শাহবাজ শরিফের ওপর চাপপ্রয়োগের কৌশলটি ব্যর্থ হয়। সরকার নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনকে তহবিল অথবা নিরাপত্তা কোনোটাই দেয়নি।

ইমরান খানের জনপ্রিয়তা ও নির্বাচনে অপমানজনক পরাজয়ের ভয় থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলো সাধারণ নির্বাচন চায় না। তাদের আশঙ্কা, ইমরান খান পুনরায় ক্ষমতায় বসলে তিনি বিরোধীদের ৩২টি এনএবি অধ্যাদেশ নামে দুর্নীতি আইন ও সংশোধনী বাতিল করবেন। বর্তমান সরকারের ভয় উঠে আসে ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সাক্ষাৎকারে বলেন, ‘হয় ইমরান খান আর না হয় আমরা টিকে থাকব।’ পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলোতেও ইমরান খানের বক্তৃতা প্রচার করা হয় না। তার বক্তৃতাগুলো ওঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভর করে। পাকিস্তানের রাজনৈতিক ধরনটা এমন যে, শাসকগোষ্ঠীকে চ্যালেঞ্জ করতে সক্ষম কোনো জনপ্রিয় নেতাকেই সহ্য করে না ‘প্রথাগত’।

দেশের শাসন ব্যবস্থার সাধারণ ধরন এটি। ফাতিমা জিন্নাহ থেকে শুরু করে, জুলফিকার আলী ভুট্টো অথবা বেনজির ভুট্টো-তাদের কেউই হয় ক্ষমতায় বসতে পারেনি অথবা কোনোক্রমে ক্ষমতা হাতে এলেও তা বেশিদিন ধরে রাখতে পারেনি। একই ধারাবাহিকতায় এবার পালা ইমরান খানের । যদিও শাসকগোষ্ঠীর প্রত্যাশার বিপরিতে ইমরান খান দেশজুড়ে যেমন গড়ে তুলেছেন কঠোর প্রতিরোধ তেমনি তার স্থানও জনপ্রিয়তার তুঙ্গে।

বিভিন্ন জনমত জরিপ থেকে জানা যায়, ইমরান তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফ অথবা বিলাওয়াল ভুট্টো জারদারি থেকে অনেক বেশি জনপ্রিয়। তার জনপ্রিয়তার রেটিং ৬০ শতাংশেরও বেশি। যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের রেটিং মাত্র ৩০ শতাংশ। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জনপ্রিয়তার রেটিং প্রায় শূন্যের কোঠায়। নেই বললেই চলে।

আদনান আলী
পাকিস্তান ন্যাশনাল টেলিভিশন সনু নিউজের উপস্থাপক ও রাজনৈতিক বিশেষজ্ঞ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31