IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৬

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় ৫০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই গার্ডকে হত্যা করেছে। যদিও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এ ছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

পুলিশ আরও জানিয়েছে, সন্ত্রাসীরা জ্বালানি কেন্দ্রের এম-৮ এবং এম-১০ দুটি কূপ লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেডসহ ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। এম-৮ কূপের নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসীদের আক্রমণ প্রতিহত করলেও এম-১০ কূপে হতাহতের ঘটনা ঘটেছে।

ইরফান খান বলেন, সন্ত্রাসীরা পার্শ্ববর্তী উত্তর ওয়াজিরিস্তানে পালিয়ে যাওয়ার আগে গ্যাস পাওয়ার প্ল্যান্টের একটি সৌরবিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত করে।

চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটিতে তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31