IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘জামায়াত-শিবির-হেফাজত এক হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মাঠে নেমেছে’

‘জামায়াত-শিবির-হেফাজত এক হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মাঠে নেমেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান ধর্মের অপব্যাখা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে নেতারা এ মন্তব্য করেন।

বক্তারা বলেন, দেশে কোনো জঙ্গিবাদী-সাম্প্রদায়িক অপশক্তির জায়গা হবে না। লক্ষ্য করছি স্বাধীনতাবিরোধী একটি চক্র ইসলামের নাম ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ধর্মীয় উসকানির অপচেষ্টা করছে। ভাস্কর্য একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছিল তা আবার পুনরায় তাদের অবস্থান স্পষ্ট করল।

ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, ৭১ সালে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই যুদ্ধে অংশগ্রহণ করে যেমনিভাবে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক তেমনিভাবে এখনও এই সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিবে, ইনশাআল্লাহ। জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম এক ও অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ইস্যুতে মাঠে নেমেছে। এটি তাদের পূর্ব স্বভাব। তাদের পূর্ব পুরুষেরাও স্বাধীনতা চায়নি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। স্বাধীনতার বিরুদ্ধে গঠন করেছিল আলবদর, আলসামস, আলরাজাকার ও শান্তি বাহিনীসহ বিভিন্ন সংগঠন। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্বব্যাপী চালিয়েছিল নানা অপপ্রচারও। জাতির পিতার নেতৃত্বে মুজিবনগর সরকারের মাধ্যমে সব প্রতিকূলতাকে মোকাবেলা করে লাল-সবুজের বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সুতরাং সাম্প্রদায়িক অপতৎপরতা চালিয়ে ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো অপশক্তি বাঙালি জাতিকে আর বিভ্রান্ত করতে পারবে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- ওলামা লীগের যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র ক্বারী মাওলানা আসাদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মুফতি আলিম বিজয় নগরী, মুফতি মোহাম্মদ আলমগীর হোসাইন, মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা আবদুর রহিম, মুফতি ইলিয়াস হোসেন ও সুফী আবদুল করিম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31