IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘শেখ হাসিনার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে’

‘শেখ হাসিনার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা অত্যন্ত সাহসী। তার সাহস, কর্মদক্ষ ও দেশ পরিচালনার প্রশংসায় বিশ্বের নেতারা। তার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে।

শনিবার সকালে নোয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী। ৭৬ বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। তিনি ২৪ ঘণ্টায় ৪-৫ ঘণ্টার বেশি ঘুমান না। সততা, দেশপ্রেম ও জনগণের ভালবাসা নিয়ে এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকজন ক্ষমতাধর নেতাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম।

তিনি বলেন, শেখ হাসিনা আজ ঢাকাসহ সারা দেশকে আধুনিক শহরে রূপান্তরিত করেছেন। দেশে অনেক লোকের চাকরি হয়েছে। চাকরি একটা চলমান প্রক্রিয়া। মেট্রোরেলের মাধ্যমেও অনেক লোকের চাকরি হয়েছে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ। ফখরুল হয়তো জানেন না, এক সময়ে নোয়াখালী বিএনপির ঘাঁটি ছিল, যা বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। যারা আগুন নিয়ে সন্ত্রাস করতে আসবে, তাদের হাত আগুনে পুড়িয়ে ও ভেঙে দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, কবিরহাটবাসীর ভোটে আমি বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই এখানকার জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা ও বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার নির্বাচনী সব ওয়াদা আমি পূরণ করব।

সাম্প্রদায়িকতা আজ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বিএনপি। গত ৪ বছরে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলন, সংগ্রাম আর রক্ত ঝরিয়ে আওয়ামী লীগের গতি থামাতে পারবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news