IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বাঘায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাঘায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিএনপি সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে রোববার সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নের্তৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে ভার্চুয়্যালে যুক্ত হয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে যখন এগিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো শ্রেণী পেশার সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রতিদ্ব›িদ্ব নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী প্রত্যাশা করেছেন, আগাশীতে স্বেচ্ছাসেবকলীগ সন্মুখ সারিতে ভূমিকা রাখবে।

নাজমুল হোসেনের সভাপতিত্বে ও ফকরুল হোসেন (বিপ্লব) এর সঞ্চালনায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যর বক্তব্য রাখেন, রোকনুজ্জামান রিন্টু, মান্নান সরকার মুকুল, কামরুজ্জামান নিপ্পন, আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও, পুলিশের ওপর হামলা করছে। তাদের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। পরে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news