IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> তারেকের প্লেনের টিকিটের ব্যবস্থা করবে ছাত্রলীগ

তারেকের প্লেনের টিকিটের ব্যবস্থা করবে ছাত্রলীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে ছাত্রলীগ প্লেনের টিকিটের ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ কথা জানান তিনি।

এসময় ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, বাংলাদেশে সরকারের কাছে আহ্বান করবো অনতিবিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ঢাকা-লন্ডন এয়ার টিকিটের ব্যবস্থা ছাত্রলীগ করে দেবে। তাকে নিয়ে আসা হোক। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসুন। তাকে এনে বিচারের রায় কার্যকর করা হোক।

সমাবেশের আগে পদযাত্রা করে ছাত্রলীগ। মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা। এতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

সাদ্দাম হোসেন বলেন, আসুন, আমরা এই সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করি। এসব রাজনৈতিক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য অনেক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, লবিস্ট নিয়োগ করেছে, টাকা-পয়সা দিয়েছে।

তিনি বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শীর্ষ এক যুদ্ধাপরাধীর মৃত্যুতে তারা (বিএনপি) শোকবার্তা দেয়। এতে বোঝা যায়, তারা গণতন্ত্রের মুখপাত্র নয়, যুদ্ধাপরাধীদের মুখপাত্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031