IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপিকে সেধে নির্বাচনে আনার ইচ্ছে আমাদের নেই : লিটন

জাতীয় শোক দিবস উপলক্ষে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভা

বিএনপিকে সেধে নির্বাচনে আনার ইচ্ছে আমাদের নেই : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামীতে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে পুঠিয়া পিএন স্কুল মাঠে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে দৃশ্যমান। নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ হয়েছে। রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র, কর্নফুলী টানেলসহ দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলেই নানা ষড়যন্ত্র হয়। নির্বাচন আসলে বিএনপি ও সুশীলরা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, তা না হলে নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির মির্জা ফখরুল ইসলাম ১০ বছর ধরে এই দাবি করছেন। তাদের দাবি পূরণ হয় না। তারা রাজপথ গরম করতে পারেন না। তাদের কর্মীরাও দাড়াতে পারেন না।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, সংবিধান ও দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুয়ায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না আসলে তাদের সেধে নির্বাচনে আনার ইচ্ছে আমাদের নেই। বিএনপি নির্বাচনে আসলে আসবে, না আসলে না আসবে, সেটা তাদের বিষয়। তবে নির্বাচনকে বাধা বা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ভাল্লুকগাছি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান মাসুদ, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, রাজশাহী জেলা যুবলীগের সহ সভাপতি ওবায়দুল রহমান, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সভা সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news