IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> মেসিদের বেতন কাটা হলো সাড়ে ১২ শ’ কোটি টাকা!

মেসিদের বেতন কাটা হলো সাড়ে ১২ শ’ কোটি টাকা!

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে বার্সেলোনা ম্যানেজমেন্টের সঙ্গে বেতন কমানোর প্রশ্নে রাজি হলেন লিওনেল মেসিরা। বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ক্লাবটির খেলোয়াড় এবং কর্মকর্তাদের বেতন কমিয়ে আনা হয়েছে সর্বমোট ১২২ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে ১২ শ’ কোটি টাকা)।

একই সঙ্গে বার্সার বর্তমান অন্তর্বর্তিকালীন কার্যনির্বাহী কমিটি জানিয়ে দিয়েছে, ক্লাবের আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়সীমা। আগামী বছর জানুয়ারির ২৪ তারিখে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্টসহ বার্সার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।

ফুটবল সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে এই ১২২ মিলিয়ন পারিশ্রমিক কাটা হবে খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছ থেকে। করোনাভাইরাসের কারণে যে অর্থনৈতিক প্রভাব পড়েছে ক্লাবের রাজস্ব আয়ের ক্ষেত্রে, সেটার সঙ্গে সমন্বয় করার উদ্দেশ্যেই মূলতঃ এই বেতন কাটার সিদ্ধান্ত।

তবে এ সিদ্ধান্তের ফলে সব মিলিয়ে বার্সার কোষাগারে যোগ হবে মোট ১৯০ মিলিয়ন ইউরো তথা প্রায় সাড়ে ১৯ শত কোটি টাকা। বার্সার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানেজিং কমিশন ফুটবলার, কোচ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছে যে, তারা পারিশ্রমিক কর্তনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা বাস্তবায়ন করেছে। এতে করে ক্লাবের অর্থনৈতিক স্থিতাবস্থার ক্ষেত্রে একটা নিশ্চয়তা তৈরি হলো।’

হোসে মারিয়া বার্তেম্যু এবং তার নেতৃত্বাধীন পরিষদ পদত্যাগ করার পর একটা শূন্যতা চলছিল বার্সার কার্যনির্বাহী কমিটিতে। যদিও একটি অন্তর্বর্তিকালীন কমিটি কার্যক্রম পরিচালনা করছে। তারাই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার অর্থ, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মাত্র এক সপ্তাহ সময় পাবেন নতুন নির্বাচিত সভাপতি।

শুধু তাই নয়, জানুয়ারির ১ তারিখ থেকেই লিওনেল মেসি আর বার্সার খেলোয়াড় থাকছেন না। তার সঙ্গে বার্সার চুক্তি শেষ হয়ে যাবে এবং তিনি স্বাধীনভাবেই নিজের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন। চাইলে বার্সার সঙ্গে আলোচনা করতে পারবেন। কিংবা চাইলে অন্য কোথাও যেতে পারবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31