IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> তৃণমূল সুসংগঠিত থাকলে নৌকার বিজয় নিশ্চিত : এনামুল

নরদাশ ও শ্রীপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

তৃণমূল সুসংগঠিত থাকলে নৌকার বিজয় নিশ্চিত : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ এবং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে ২টি ইউনিয়নে একযোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ২টি অনুষ্ঠানে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, জাতীয় নির্বাচন হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন। স্বাধীনতা বিরোধী একটি শক্তি দেশকে পিছনে ঠেলে দিতে মরিয়া হয়ে পড়েছে। নির্বাচন যতোই ঘনিয়ে আসছে তারা ততোই ষড়যন্ত্র করছে। দেশের মানুষ আর হত্যা, খুনের রাজনীতি চাই না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ নিরাপদে আছে। তাই পিছনে তাকানোর সময় নেই। নির্বাচনের কথা মাথায় নিয়ে সকল নেতৃবৃন্দকে ভোটারদের কাছে যেতে হবে। ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং গ্রাম কমিটির সকল নেতৃবৃন্দকে সক্রিয় হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই। সংগঠনের প্রতিটি স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে।

নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুলের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নরদাশ ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহŸায়ক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল।

এসময় উপস্থিত ছিলেন, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামান টুকু, নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরকেএম মোসলেম উদ্দীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, নরদাশ ইউনিয়ন ছাত্রলীগের আহŸায়ক শাহরিয়ার হোসেন তন্ময় সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অরপদিকে, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহŸায়ক উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সদস্য আকবর আলী, লোকমান আলী, জহুরুল ইসলাম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news