IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক

ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

ধূমকেতু নিউজ ডেস্ক : সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

রোববার রাত ৯টায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

অব্যাহতি দেয়া নেতারা হলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাসেম, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল, দোলাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি তারেক, লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগ (মেঘনা) যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম শত, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সাধারণ সম্পাদক মাসুদ রানা, বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার) সভাপতি ছাদেক হোসেন ব্যাপারী, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সহ সভাপতি ফাহিম, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাঙাঘাসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সহ সভাপতি ফাহিম, বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার) সাংগঠনিক সম্পাদক এনামূল হক।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, যারা স্বাধীনতাবিরোধী ও রাজাকারপ্রেমী। যারা ছাত্রলীগ করবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবে না, তারা কখনোই ছাত্রলীগের নেতা কিংবা কর্মী হতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলার অন্তর্ভুক্ত ১৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news