IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> নৌকার বিজয় হলে দেশের মানুষ শান্তিতে থাকে : এনামুল

নৌকার বিজয় হলে দেশের মানুষ শান্তিতে থাকে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা এবং যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে ২টি ইউনিয়নে একযোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ২টি অনুষ্ঠানে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, জাতীয় নির্বাচন হচ্ছে উন্নয়নের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। দেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। দেশের মানুষ আর হত্যা, খুনের রাজনীতি চাই না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ নিরাপদে আছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের নৌকার বিজয়ের লক্ষ্যে ভোটারদের কাছে যেতে হবে। ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং গ্রাম কমিটির সকল নেতৃবৃন্দকে সক্রিয় হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই। তাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে।

হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনোয়ার হোসেনের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, হামিরকুৎসা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সারোয়ার আলম সরদার, সরদার আসাদুজ্জামান, এনামুল হক মুঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, সাধারণ সম্পাদক রিকো প্রমুখ। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অরপদিকে, যোগীপাড়া ইউনিয়নের কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যোগীপাড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সদস্য হাচেন আলী, হাবিবুর রহমান মটর, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ প্রমুখ।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news