IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> রাজনীতি >> আওয়ামী লীগের সঙ্গে লড়বে কে?

নাটোর-৪ আসনের উপনির্বাচন

আওয়ামী লীগের সঙ্গে লড়বে কে?

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর-৪ আসনের উপনির্বাচনে অংশ নিতে শুধু ক্ষমতাসীন দলেরই জন-সাতেক নেতা দলীয় প্রতীক নৌকার কান্ডারি হতে জোর তৎপরতা চালাচ্ছেন। অন্য দলের কোনো নেতা নির্বাচনী মাঠে তেমন সক্রিয় নেই। মূলত উত্তরের বর্ষীয়ান নেতা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসন শূণ্য হওয়ায় এখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল মতে, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।

ভোটারদের মতে, আওয়ামী লীগের নেতারা মনোনয়োন পেতে মরিয়া হয়ে উঠেছেন। ঢাক-ঢোল পিটিয়ে এই দলের কোনো নেতাই এখন পর্যন্ত ভোটারদের দ্বারে পৌঁছাননি। তবুও পরিস্থিতি বলছে- এসব নেতারা মাঠ সরগরম না করলেও নির্বাচন নিয়ে বেশ সক্রিয় ভূমিকায় আছেন। এই নির্বাচনে অহেতুক অংশ নিতে চায় না বিএনপি। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে আলাউদ্দিন মৃধা প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা চালাচ্ছেন। ভোটের মাঠে আছেন।

ফলে প্রশ্ন দাঁড়িয়েছে- আওয়ামী লীগের সঙ্গে লড়বে কে. আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী ভোটের মাঠের প্রভাবশালী একজন প্রার্থী। গুরুদাসপুর থেকে তার সঙ্গে পাল্লা দিচ্ছেন প্রয়াত সংসদ সদস্যের জ্যেষ্ঠ কন্যা নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক ছাত্র নেতা আহম্মদ আলী মোল্লা।

এছাড়া বড়াইগ্রাম থেকে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিয়ষক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দীকুর রহমান পাটোয়ারী এবং বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন। তারা দলীয় প্রতীক নৌকা পেতে জোর তৎপরতা চালাচ্ছেন। এছাড়া অ্যাডেভোকেট আরিফ উদ্দিন সরকার, আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলামও মনোনয়ন চাচ্ছেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, গুরুদাসপুরের রাজনীতিতে যেমন বিভক্তি রয়েছে, তেমনি বড়াইগ্রামেও। মূলত গুরুদাসপুরের শাহনেওয়াজ আলী ও কোহেলী কুদ্দুস মুক্তিই নাটোর-৪ আসনের রাজনীতির মূল মেরুকরণে রয়েছেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল বারীর মতে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একটা বৃহৎ অংশ গুরুদাসপুরের পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সঙ্গে রয়েছে। শাহনেওয়াজ আলী ছাত্র রাজনীতি করেছেন। টানা প্রায় ১৮ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অথচ রাজনৈতিক প্রতিহিংসায় এই নেতাকে সবশেষ কমিটিতে রাখা হয়নি।

তিনি বলেন, শাহনেওয়াজ আলী একজন সাংগঠনিক নেতা। এই নেতা টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তারা শাহনেওয়াজ আলীকেই দল মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান। অন্যথ্যায় সতন্ত্র প্রার্থী দেওয়া হবে তাদের পক্ষ থেকে।

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বর্তমান প্রার্থী কোহেলী কুদ্দুস মুক্তির বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক ব্যক্তিত্ব। টানা ৭ বার নৌকা নিয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন টানা দুইবার। এই আসনে আব্দুল কুদ্দুসের ভোটের বড় দূর্গ রয়েছে। তাই নৌকার বিজয় ধরে রাখতে প্রয়াত এমপির কন্যা কোহেলী কুদ্দুস মুক্তিকে নৌকা দিতে হবে।

তিনি বলেন, মুক্তি ছাত্র রাজনীতি করেছেন। দলের ক্রান্তিকালে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলণ সংগ্রাম করেছেন রাজপথে থেকে। এই নেত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। মূলত প্রয়াত আব্দুল কুদ্দুসের অনুসারীরা মুক্তিকেই দলের যোগ্য প্রার্থী মনে করছেন। তাছাড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অন্য নেতার এমপি মনোনয়নের গ্রহণযোগ্যতা না থাকায় তারা উপনির্বাচনে কোহেলী কুদ্দুস মুক্তিকে নৌকা দেওয়ার দাবি জানাচ্ছেন।

এদিকে মনোনয়ন পাওয়ার দৌড়ে নিজেকে অনেকখানি এগিয়ে রেখেছেন সাবেক ছাত্র নেতা আহম্মদ আলী মোল্লা জানান, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এখন তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ। মূলত তারুণ্য নির্ভর প্রার্থী বাছাই করতে গেলে তিনিই যোগ্য।

গুরুদাসপুরের প্রভাবশালী প্রার্থী পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতি করছেন। পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীর দেওয়া টানা তিনবারের মর্যাদা তিনি রক্ষা করেছেন। এখন সময় এসেছে পরিবারতন্ত্র বাদ দেওয়ার। সবমিলিয়ে মনোনয়ন দৌড়ে তিনিই একমাত্র যোগ্য প্রার্থী। তাকে নৌকা দেওয়া হলে বিপুল ভোটে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হবে।

এদিকে মনোনয়ন প্রত্যার্শী অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, তিনি সংগঠনের সঙ্গে রয়েছেন ছাত্রজীবন থেকে। দলের সংকটময় সময়ে তিনি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। তাকে মনোনয়ন দেওয়া হলে প্রধানমন্ত্রীর আস্তার প্রতিদান দেওয়ার পাশাপাশি প্রয়াত বাবা আব্দুল কুদ্দুসের অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930