IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিল ব্রিটেন

ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিল ব্রিটেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার। নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনাভাইরাস প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম এই টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ। তাই কয়েকদিনের মধ্যেই দেশটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষদের টিকার প্রদান শুরু হবে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার সকাল সাতটার কিছু পরে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) থেকে ভ্যাকসিন অনুমোদনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার পরামর্শ গ্রহণ করেছে সরকার। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, ফাইজারের টিকা নিরাপত্তার কঠিন সব শর্ত অনুসরণ করেছে।’

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক টুইটে বলেছেন, ‘সাহায্য আসছে। এমএইচআরএ আনুষ্ঠানিকভাবে ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়েছে।’

যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ, যারা ভ্যাকসিন সরবরাহের জন্য ক্লিনিকাল অনুমোদন পেল। এর আগে রাশিয়া ভ্যাকসিনের অনুমোদন দিলেও সেটি মানেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের অধিকাংশ দেশ। কারণ ওই সময় রাশিয়ান টিকার তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল জানানো হয়নি।

ফাইজার ইতিমধ্যে তাদের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে। কোম্পানিটির দাবি, ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর। এখন পর্যন্ত ৬টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি।

ইতোমধ্যেই চার কোটি টিকার জন্য চাহিদা দিয়েছে যুক্তরাজ্য, যা দিয়ে দুই কোটি মানুষকে টিকা দেয়া যাবে। জনপ্রতি দুইটি করে ডোজ দেয়া হবে। ফাইজার থেকে খুব তাড়াতাড়ি এক কোটি টিকার ডোজ পাওয়া যাবে আশা করছে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার সংস্থাটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31