IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি
Home >> রাজনীতি >> ‘স্মার্ট বাংলাদেশ রুপায়নের প্রতিক দ্বাদশ নির্বাচনের নৌকার বিজয়’

বাগমারায় আসন্ন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের পথসভা

‘স্মার্ট বাংলাদেশ রুপায়নের প্রতিক দ্বাদশ নির্বাচনের নৌকার বিজয়’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে স্মার্ট বাংলাদেশ রুপায়নের নির্বাচন। নৌকার বিজয় হলে ডিজিটাল বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সমগ্র দেশ এখন ডিজিটালের সুযোগ সুবিধা পাচ্ছে। গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের যে ছোঁয়া সেটি পৌঁছে গেছে। সেখান থেকে আরো আধুনিক সেবাসহ সকল সুযোগ সুবিধা বৃদ্ধির যে ব্যবস্থা সেটি পাওয়া যাবে স্মার্ট বাংলাদেশে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘরিয়া বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাগমারা ছিল রক্তাক্ত জনপদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই জনপদ এখন শান্তির জনপদ। বাগমারার কোথায় এখন মানুষকে গাছের সাথে উল্টো করে নির্যাতন করা হয় না। আওয়ামী লীগ সরকারের সময়ে বাগমারার ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলা সদরের সাথে প্রতিটি এলাকার সংযোগ সাধন করা হয়েছে। প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে উন্নয়ন। সে কারনে বাগমারার মানুষ আবারও নৌকা প্রতিককে বিজয়ী করবে। বাগমারার প্রতিটি জায়গায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।

প্রধান অতিথি আরও বলেন, নৌকার বিরোধীতা করে লাভ নেই। নৌকা উন্নয়নের প্রতিক। আওয়ামী লীগ করলে নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।

হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য হাচেন আলী, বকুল আলী খরাদী, হাবিবুর রহমান মটর, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম।

আরও উপস্থিত ছিলেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। এর আগে হামিরকুৎসা ইউনিয়নের পলেথিন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ভাগনদী ও একতারিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা।

এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031