IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> এমপির পক্ষে মাঠ চষে বেড়াচ্ছে যুব মহিলা লীগ

শেখ হাসিনার উন্নয়নের বার্তা

এমপির পক্ষে মাঠ চষে বেড়াচ্ছে যুব মহিলা লীগ

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলা তজুমদ্দিনে প্রতিদিনের ন্যায় রোববার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে আদর্শ গ্রামে শম্ভুপুর ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে চতুর্থ বারের মতো এমপি শাওনকে আবারও নৌকা মার্কায় বিজয়ের লক্ষে উঠান বৈঠকে ও লিপলেট বিতরণ করেন।

শম্ভুপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লাকি আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য দেন, ভোলা-৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তজুমদ্দিন উপজেলা যুব মহিলালীগ প্রতিদিন ভিবিন্ন ইউনিয়নের ওয়ার্ডে শেখ হাসিনা সরকারের উন্নয়ন, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট নদীভাঙ্গন রোধসহ বিভিন্ন মেগাপ্রকল্প ও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন সামাজিক যোগাযোগ উন্নয়ন ও অগ্রগতি,ন্যায় বিচার প্রতিষ্ঠা, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে বর্তমান সরকারের ও এমপির উন্নয়ন কার্যক্রম সহ তার ব্যক্তিগত সেবাপ্রদান সহ সকল সাফল্যের প্রচারনায় লিফলেট বিতরণ, ঘরে ঘরে মা বোন দেরকে বুঝিয়ে আবারও শেখ হাসিনার ও এমপি শাওন এর নৌকার পক্ষে ভোট চান তারা।

এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মিনা আলম, যুগ্ম আহ্বায়ক হনুফা আক্তার রুপা, ইয়াছমিন আক্তারসহ যুব মহিলালীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news