IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> খেলনা ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা

খেলনা ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা

খেলনা ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ৮নং খেলনা ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় তকিউদ্দিন আল আরাবী (রঃ) সেতু (শিমুলতলী ব্রীজ)’র পাদদেশে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সম্পাদক আহসান হাবীব।

আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সাধারণ সম্পাদক সুমন বাবু প্রমুখ।

সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রার একমাত্র দাবীদার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সকলকে কাজ করতে হবে এবং নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

সবশেষে বর্ধিত সভায় খেলনা ইউনিয়ন ছাত্রলীগের অধীন ৯টি ওয়ার্ডের ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি দেলদার হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news