IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> ‘হরতালের নামে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির খেসারত বিএনপি-জামায়াতকে দিতে হবে’

বাগমারায় মাড়িয়া ইউনিয়নে প্রতিবাদ সভা

‘হরতালের নামে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির খেসারত বিএনপি-জামায়াতকে দিতে হবে’

বিএনপি-জামায়াত

বাগমারায় মাড়িয়া ইউনিয়নে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার বলেছেন, বিএনপি-জামায়াত মানুষের জানমাল নিয়ে ধ্বংসের খেলায় মেতে উঠেছে। অবৈধ হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার খেসারত বিএনপি-জামায়াতকে দিতে হবে। নির্বাচন এলেই দেশব্যাপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই তাদের কাজ। বাগমারাসহ দেশবাসী বিএনপি-জামায়াতকে কঠোর হস্তে দমন করবে। তাদেরকে কোন সুযোগ দেয়া যাবে না। দেশে কোন হরতাল চলবে না। মানুষের সমস্যা সৃষ্টি হয় এমন কোন কর্মকান্ড ঘটাতে দেয়া যাবে না।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা সৃষ্টি করলে প্রতিহত করা কবে। সেই সাথে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐব্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার কোন বিকল্প নেই। নৌকা আমাদের স্বাধীনতার প্রতিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছে সেটা বাস্তুবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দেশব্যাপি বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, মাজেদুল ইসলাম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম প্রামানিক।

আরও উপস্থিত ছিলেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, কার্যকরি কমিটির সদস্য বকুল খরাদী, জাফর আহম্মেদ শিমুল, হাচেন আলী, জাহেদুর রহিম মিঠু, আমজাদ হোসেন, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান বুলবুল, কাউসার আলী, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বেগম, সাধারণ সম্পাদক জাহানারা বেগম।

এছাড়াও কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ছাত্রলীগ নেতা নাইম আদনান, আব্দুর রউফ রাজসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news