IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> প্রবাস >> টপ নিউজ >> দূরের গ্রহাণু থেকে মাটি নিয়ে ফিরল জাপানি মহাকাশযান

দূরের গ্রহাণু থেকে মাটি নিয়ে ফিরল জাপানি মহাকাশযান

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদ থেকে মাটি আনার ৫১ বছর পর প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরল জাপান স্পেস এজেন্সির মহাকাশযান হায়াবুসা-২। শনিবার ভোররাতে ৩ কোটি কিলোমিটার দূরের কোনো গ্রহাণু (‘অ্যাস্টারয়েড’) থেকে মাটি নিয়ে অস্ট্রেলিয়ার বুকে নামে মহাকাশযানটি।

হায়াবুসা-২ টুইটারে তাদের এই সফলতার খবর জানিয়েছে। মিশন সম্পর্কে আরো তথ্য তারা জানাবে বলে সিএনএন জানিয়েছে।

২০১৪ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরু করে হায়াবুসা-২। এটি ২০১৮ সালের জুনে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জের (অ্যাস্টারয়েড বেল্ট) সদস্য গ্রহাণু ‘রিউগু’তে পৌঁছায়। মহাকাশযানটি ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি সেখান থেকে একটি নমুনা সংগ্রহ করে। এরপর কপার বুলেটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে ৩৩ ফুট গর্ত তৈরি করে। সেই গর্ত থেকে ২০১৯ সালের ১১ জুলাই নমুনা সংগ্রহ করে হায়াবুসা-২।

নমুনা সংগ্রহের পর ওই বছরের নভেম্বরে যাত্রা শুরু করে আজ সফলভাবে অবতরণ করে মহাকাশযানটি। অভিযানের গবেষক দল বলেন, ‘এক গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছে। এক গ্রাম শুনতে কম মনে হতে পারে। তবে আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে এটুকুই যথেষ্ট।’

বিশ্বে প্রথম এই কৃতিত্বের জন্য জাপানকে শুভেচ্ছা জানিয়েছে নাসা। হায়াবুসা-২ এর এই গ্রহাণু বিজয়কে নাসা বলেছে ‘একটি ঐতিহাসিক ঘটনা’। গত ২০ অক্টোবর আরো একটি গ্রহাণু ‘বেন্নু’কে খুঁড়েও তার মাটি উপড়ে নিতে সফল হয়েছে নাসার পাঠানো মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’। যার পৃথিবীতে ফেরার কথা ২০২৩ সালের শেষ দিকে।

নাসা জানায়, জাপানের হায়াবুসা-২ এবং নাসার ওসিরিস-রেক্স-এর কৃতিত্ব এটাই, কোনো দুর্ঘটনা ছাড়াই তারা নামতে পেরেছে গ্রহাণুতে। তার বুকে খননকাজও সারতে পেরেছে নিরাপদে। হায়াবুসা-২ এর নাম ইতিহাস হয়ে থাকবে। প্রথম এই জাপানি মহাকাশযানের দৌলতেই গ্রহাণুকে খুঁড়ে উপড়ে আনা মাটি পৃথিবীতে আনতে পারল গবেষণার জন্য। যা আগামী দিনে কোনো গ্রহাণুতে কী কী খনিজ পদার্থ রয়েছে, সেগুলো আমাদের জন্য কতটা জরুরি তা বুঝতে সাহায্য করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31