IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে’

‘নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে কথা হয়নি, প্রয়োজনও নেই। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আমরা ৬ ডিসেম্বর বৈঠকে বসেছিলাম। কৌশলগত কারণে স্থান ও সময় গোপন রাখা হয়।

তিনি বলেন, ওই বৈঠকে কথা হয়েছে নির্বাচন নিয়ে। ভোটার উপস্থিতির বিষয়ে কথা হয়েছে, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা, তাদের স্বতঃস্ফূর্ততা ছিল। তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক বলে মনে হয়েছে। বিগত নির্বাচনগুলোতে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়, এখনও শঙ্কা আছে। সুষ্ঠু ভোট হলে একানব্বই সালের মতো নিরব বিপ্লব হতে পারে। তাদের আশ্বাসে আমরা আশ্বস্ত। আমরা মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে শান্তিপূর্ণ নির্বাচন হবে।

এক প্রশ্নের জবাবে বলেন, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয় না। প্রত্যেকটা দলের কৌশল থাকে, আমরা আমাদের কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছি। গতকাল আলোচনায় বিশ্বাস এসেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার কথা বলে আসছে। তবে ভেতরে ভেতরে আসন সমঝোতার চেষ্টা চলছে বলে অনেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, অ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া, শফিকুল ইসলাম সেন্টু।

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news