IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘টিআইবি-সুজন ভুয়া, এরা বিএনপির দোসর’

‘টিআইবি-সুজন ভুয়া, এরা বিএনপির দোসর’

ধূমকেতু নিউজ ডেস্ক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিককে (সুজন) ‘ভুয়া’ দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরা বিএনপির দোসর৷

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র‌্যালি উদ্বোধন করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। বিজয় র‌্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা আজ মিছিলের শহর। ঢাকা আজ নৌকার শহর। এখন সবখানে নৌকার মিছিল। সারাদেশে এখন নৌকার মিছিল। খেলা হবে। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। বিএনপির এক দফা ভুয়া, ২৮ দফা ভুয়া। যারা বলে ২৭ দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তারা ভুয়া। টিআইবি ভুয়া। সুজন ভুয়া। এরা বিএনপির দোসর।

তিনি আরও বলেন, বিএনপি ২৮ অক্টোবর লালকার্ড খেয়ে বিদায় নিয়েছে। নেতা নাই বিএনপির, আন্দোলন করবে কাকে দিয়ে? খেলা হবে, ১৮৯৬ জন প্রার্থী খেলবেন। খেলার মাঠ বাংলাদেশ। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ট্রেনে দেওয়া আগুনে সকালে চারটি তাজা প্রাণ ঝরে গেলো। বিএনপির জেলে আছে ১১ হাজার। জামিন পেলো ২ হাজার। ২১ হাজার নেতাকর্মী জেলে তাদের এ দাবি ভুয়া। তারেক রহমান জেলে যেতে ভয়, এমন ভীতু নেতার কথায় আন্দোলন হবে না। এরা ভুয়া।

তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। কে জিতবে, নৌকা; কে জিতবে, শেখ হাসিনা। সামনে শুভ দিন আসছে, ভালো দিন আসছে। নৌকায় ভোট দিলে দুর্দিন কেটে যাবে।

ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের ঘটনার যারা প্রতিবাদ করে না তারা খাঁটি মুসলমান না। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার শেখ হাসিনাই প্রথম প্রতিবাদ করেন। বিএনপি-জামায়াত প্রতিবাদ করেনি। তারা সমমনা। তারা এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে।

তিনি বলেন, মেট্রোরেল কে করেছে? এক্সপ্রেসওয়ে কে করেছে? পদ্মা সেতু কে করেছে? গ্রামে বিদ্যুৎ কে দিয়েছে? গ্রামকে শহর কে করেছে? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছেন। মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্র কে করেছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠিয়েছে? মায়ের নামে সন্তানের রেজিস্ট্রেশনের ব্যবস্থা কে করেছে। শেখ হাসিনা করেছেন। নারীদের ডিসি-এসপি-ইউএনও-জজ এসব পদে কে নিয়েছে? শেখ হাসিনা নিয়েছেন। ভোটও তাকেই দিতে হবে। নারীদের সম্মান কে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছেন।

‘যারা বলে নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আসবে না তাদের বলি- ৭ তারিখ নারীদের লাইন লম্বা থাকবে, পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি হবে’- যোগ করেন তিনি।

বক্তব্য শেষে বিজয় র‌্যালি উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর পৌনে ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিজয় র‌্যালির আয়োজন। এসময় বিজয় র‌্যালির মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।

মহান বিজয় দিবস উপলক্ষে এ র‌্যালির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় বিজয় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পরই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন। এতে দলটির কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত হন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের এ বিজয় র‌্যালি শুরু হয়ে শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগকে ১৯টি শর্তে এই ‘বিজয় শোভাযাত্রা’ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার বিজয় শোভাযাত্রা করার জন্য গত ১৩ ডিসেম্বর ডিএমপিতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে সোমবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়। ফলে বিজয় মিছিল একদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news