IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> লিড নিউজ >> কাশ্মীরে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বুধবার (২০ ডিসেম্বর) রাত থেকে ডেরা কি গলিসহ এর আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। এলাকাটি ডিকেজি নামেও পরিচিত। কাশ্মীরের এই এলাকাটিতে থেমে থেমে এখনো লড়াই চলছে।

বৃহস্পতিবার বিকেলে পুঞ্চ জেলার ডিকেজি এলাকা দিয়ে যাওয়ার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালায়। এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী আশপাশে এলাকায় বিশেষ অভিযান শুরু করে।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে ডেরা কি গালি এলাকায় যৌথ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সামরিক বাহিনীর ইউনিটগুলোকে সঙ্গে নিয়ে অভিযান চলছে।

গত গত কয়েক বছরে কাশ্মিরের এই অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা বেড়েছে। ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জন্য তারা এই অঞ্চলটিকে বেছে নিয়েছে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ ভারতীয় সেনা নিহত হয়েছে।

গত মাসে কাশ্মিরের রাজৌরি জেলার কালাকোটে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে দুই ক্যাপ্টেনসহ পাঁচ সেনা সদস্য নিহত হয়েছিলেন। এর আগে এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সৈন্য নিহত হয়েছিলেন।

পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত ও পাকিস্তান প্রত্যেকেই কাশ্মীরের অংশ নিয়ন্ত্রণ করে। তবে উভয় দেশেই সম্পূর্ণভাবে এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে।

কাশ্মীরের ভারত-নিয়ন্ত্রিত অংশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ১৯৮৯ সাল থেকে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে লড়াই করছে। অনেকের দাবি, কাশ্মিরের বেশিরভাগ মুসলিম অঞ্চলটিকে পাকিস্তানি শাসনের অধীনে বা একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনকে সমর্থন করে।

সূত্র: এনডিটিভি

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31