ধূমকেতু প্রতিবেদক : ইসলাম ও হাদিস নিয়ে এক হাফেজ এর বিভ্রান্তমূলক বক্তব্য নিয়ে সাংঘর্ষিক ও বিরোধপূর্ণ সমস্যা সমাধানে নিউকলোনী মৎস্যজীবি আহলেহাদিস জামে মসজিদ, শরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদ, শিরোইল কলোনি বড় জামে মসজিদ, মা ফাতেহা তুজ জোহরা খানকাহ, মাদানি ইসলামিয়া মাদ্রাসা, মাদ্রাসা মানজার ইসলাম এর কমিটি, ঈমাম, তিব নিয়ে আলোচনা করে সকলের সহযোগীতায় সমাধান সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
সভায় উপস্থিত ছিলেন, শিরোইল কলোনি বড় জামে মসজিদের পেশ ঈমাম মুফতি মাওলানা মঈনুল ইসলাম আশরাফি, বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক ও খতিব মাওলানা আতাউল মোস্তাফা কাদেরী, মাওলানা মাহে আলম, নিউকলোনী মৎস্যজীবী আহলেহাদিস জামে মসজিদের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ১৯ নং ওয়ার্ড (দঃ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রভাষক শাহাদাৎ হোসেন, আলহাজ্ব আব্দুল মান্নান প্রমুখ।
সভায় সকলে ঐক্যবদ্ধ হয়ে অভিযুক্ত হাফেজ সৌদিআরব থেকে আগত আশিক রেজাকে প্রত্যাখ্যান এবং ১৯ নং ওয়ার্ড এ কোথাও বক্তব্য রাখতে দিবেন না বলে একমত পোষণ করেন। সেই সংগে জুম্মার নামায একই সময় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।


