IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বাগমারায় এনামুলের গাড়িবহরে হামলায় আহত ২, আটক ২

বাগমারায় এনামুলের গাড়িবহরে হামলায় আহত ২, আটক ২

বাগমারায় এনামুলের গাড়িবহরে হামলায় আহত ২, আটক ২

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারণার গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বাগমারা দ্বীপপুর ইউনিয়নের কালিতলা মাদ্রাসা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে মজিবর রহমান ও সুইট নামে দুইজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সাথে জড়িত থাকার ঘটনাস্থল থেকে দুই জন হামলাকারীকে আটক করেছে বাগমারা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নানসর গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন তোতা এবং মুনছুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক। আটকের পরই তাদেরকে বাগমারা থানায় নেয়া হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে এনামুল হক দাবি করেন, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন তার গাড়ি বহরে হামলা চালিয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বাগমারার বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করছিলেন। রাত ৮টার দিকে তিনি গাড়ি নিয়ে বাগমারার দ্বীপপুর ইউনিয়নের কালিতলা মাদ্রাসা মোড়ে পৌছালে সেখানে ওঁৎ পেতে থাকা নৌকার সমর্থকরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হন স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক মজিবুর রহমান ও সুইট। ইট লেগে মজিবর রহমান ও সুইটের মাথায় জখম হয়েছে। তবে এনামুল হক এমপি ওই গাড়িতে থাকলেও নেতাকর্মীরা তাকে চারদিকে ঘিরে রাখায় আহত হননি তিনি।

বাগমারায় এনামুলের গাড়িবহরে হামলায় আহত ২, আটক ২
হামলার পর সাংবাদিকদের সাথে কথা বলেন ইঞ্জিনিয়ার এনামুল হক। ছবি- ধূমকেতু নিউজ

হামলাকারীদের মধ্যে রয়েছে নৌকা প্রতীকের ক্যাডার জবান আলী, বাবলু, মোস্তাক, টুটুল, আলাউদ্দীন আলীসহ অর্থশতাধিক ক্যাডার হামলা করে।

এদিকে হামলার পর ইঞ্জিনিয়ার এনামুল হক সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। একই সাথে বাগমারা ব্যাপী নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা যে তান্ডব চালাচ্ছে তার বিচার চান।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম তিনি বলেন, হামলার ঘটনা শোনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নাগালের মধ্যে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলার সাথে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news