IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> সর্বত্রই কাঁচি প্রতীকের জোয়ার : বাদশা

সর্বত্রই কাঁচি প্রতীকের জোয়ার : বাদশা

সর্বত্রই কাঁচি প্রতীকের জোয়ার : বাদশা

ধূমকেতু প্রতিবেদক : জনবিচ্ছিন্ন নেতৃত্ব হটিয়ে জনগনের নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে রাজশাহী-২ আসনের পাড়া-মহল্লায় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার ‘কাঁচি’ প্রতীককে বিজয়ী করতে গণসংযোগ ও প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি নিয়মিত প্রচারণা চালাচ্ছেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর বিনোদপুর, মির্জাপুর, কাজলাসহ ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, এবারের নির্বাচনের জাতীয় ও আন্তজার্তিক পেক্ষাপট ভিন্ন। যার যার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে জয়ী হতে হবে। আওয়ামী লীগের জোটের একটি দল রাজশাহীতে আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছে। ভোট নেয়ার সময় নিজেকে আওয়ামী লীগের নেতার মতো করে নিজেকে উপস্থাপন করে। কিন্তু কোন দিনও মুখে ‘জয় বাংলা’ শব্দটা শুনালাম না। জনসম্পৃক্ততা দেখলাম না। এই অবস্থার উত্তোরণ স্বাধীনতার স্বপক্ষের মানুষ চাই। আর একারণেই কাঁচি প্রতীকে সমর্থন দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এতে সর্বত্রই এখন কাঁচি প্রতীকের জোয়ার।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি কাঁচি প্রতীকে ভোটের জোয়ার দমিয়ে রাখা যাবে না। সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে কাঁচি প্রতীকের পক্ষে। যেটা ভোট বিপ্লবের মধ্য দিয়ে জয় নিশ্চিতের মাধ্যমে দৃশ্যমান হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তাদির রহমান রুহি, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তুহিন, বিনোদপুর বাজার সমিতির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন শামীম, মামুন, বুলবুল আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news